• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে তাঁতী লীগের অফিস ভাংচুর

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তাঁতী লীগের অফিস ভাংচুর চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে চরগ্রামের ওয়ার্ড তাঁতী লীগের অফিসে এ ভাংচুরের ঘটনা ঘটে। কে বা কারা এ ভাংচুরের সাথে জড়িত তা এখনো জানা যায়নি।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন জানান, সকালে তাঁতী লীগের অফিস থেকে আমাকে ফোন করে ভাংচুরের বিষয়টি জানায়। আমি দ্রæত তাঁতী লীগের অফিসে এসে দেখি অফিসের সকল ছবি, গøাস ভেঙ্গে ফেলা হয়েছে। তিনি আরো জানান, শনিবার রাতে অফিসের পাশে স্থানীয় তিনটি গ্রাম মিলে শতাধিক ছেলেরা পিকনিকের আয়োজন করেছে। তবে কে বা করা এ কাজ করেছে তা জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শনিবার গভীর রাত পর্যন্ত স্থানীয় মাহাতীর, ছাব্বির, অন্তর, তানভির, ছানি ফকির, রনি ফকিরসহ প্রায় শতাধিক লোকজন মিলে পিকনিকের আয়োজন করে। তারা আরো জানান, এই শোকের মাসে রাত তিনটা পর্যন্ত উচ্চস্বরে গান বাজনা বাজিয়ে এর আয়োজন করেছে। ঘটনাটি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জানান, বাগেরহাট তাঁতী লীগের কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে কতিপয় দৃর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। এটা সত্যিই দুঃখ জনক।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, তাঁতী লীগের অফিস ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category