• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে পৌনে দুই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
সারা দেশের ন্যায় আগামী রোববার (১৮ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। বাগেরহাটের ৯ উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৭১৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১৪ জুন) সকাল ১১টার দিকে বাগেরহাট সিভিল সার্জন অফিস আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অংশগ্রহণে এক কর্মশালায় এসব বিষয়ে অবহিত করেন বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।
কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৮৫৮টি কেন্দ্রে দু’ প্রকারের এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষে ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক, ২৩১ জন কর্মী এবং ৬৯৩ জন সুপারভাইজার সকাল ৮টা হতে বেলা ৪টা পর্যন্ত জেলার ৯ উপজেলার ৭৫টি ইউনিয়নের এবং তিনটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
কর্মশালায় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স্র মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ বলেন, ভিটামিন এ শুধু অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দুর করে শিশু মৃত্যুর হার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করানোর পরামর্শ দেন। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category