• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ৩৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে যাত্রিবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে হোসেন শেখ ওরফে কাজল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুর নামক স্থানে মোটরসাইকেল টিকে চাপা দেয় দূরপাল্লার বাস হামিম পরিবহন।

মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থাই উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হোসেন শেখ ওরফে কাজল মারা যায়।
নিহত হোসেন শেখ কাজল বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর পোলঘাট এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাও এলাকায় ইসমালী ব্যাংক বাংলাদেশের এজেন্ট আউটলেটে চাকুরী করতেন।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পিরোজপুর-বাগেরহাট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মোরেলগঞ্জ যাচ্ছিলেন কাজল। কচুয়া উপজেলার শিবপুর পৌছালে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার বাস হামিম পরিবহন কাজলকে চাপা দেয়। পরে গুরুত্বর অবস্থাই হাসপাতালে নেওয়ার পথে কাজলের মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে কাজলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও সহযোগি পালিয়ে গেলেও, বাসটিকে জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category