• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাগেরহাটে রাস্তা থেকে তুলেনিয়ে দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া এলাকায় রাস্তা থেকে তুলে নিয়ে দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এঘটনায় অন্যতম নায়ক ফকিরহাট সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. শাকিল সরদার (২৫) কে পুলিশ আটক করেছে। রবিবার রাতে ফকিরহাটের জাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অপর আসামী মেহেদী হাসান (২০) এখনও পলাতক রয়েছে। রবিবার বিকেলে ধষনের শিকার এক কলেজ ছাত্রী বাদী হয়ে ফকিরহাট থানায় ছাত্রলীগের সভাপতি শাকিল সরদার ও মেহেদী হাসানকে আসামী করে মামলা দায়ের করে।
গ্রেফতার শাকিল সরদার ফকিরহাট উপজেলার জাড়িয়া-চৌমাথা এলাকার মোস্তাব সরদারের ছেলে । অন্য আসামী মেহেদী হাসান একই এলাকার সেখ মাসুমুল হকের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে দুই বান্ধবী চাচাতো ভাই ও তার বন্ধুর সাথে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ঘুরতে যায়। পরে রামপাল থেকে রাত ১১টার সময় বাগেরহাট খানজাহান আলী মাজারে ঘুরতে যায়। পরে আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে তারা দুটি মটর সাইকেলে বাগেরহাট থেকে খুলনার দিকে রওনা দেয়। পতিমধ্যে ফকিরহাটের জারিয়া চৌমাথা এলাকায় একটি মটর সাইকেলে ত্রæটি দেখা দেয়।

এ সময়ে ছাত্রলীগ নেতা শাকিল ও মেহেদী হাসান গতিরোধক এক মটর সাইকেলে থাকা তরুনীর ওড়না টেনে ধরে। এতে ওই কলেজ ছাত্রী ও তার বন্ধু রাস্তার উপর পড়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে অন্য মোটরসাইকেলের চালক ও কলেজ ছাত্রী মোটরসাইকেল থেকে নেমে যায়। মোটরসাইকেলের ছাত্রী ও তাদের বন্ধু তরুন কোন কিছু জানতে চাওয়ার আগেই শাকিল ও মেহেদী তাদেরকে মারধর করতে থাকে।

এক পর্যায়ে ছাত্রীদের সাথে থাকা এক তরুন পালিয়ে যেতে সক্ষম হয়। শাকিল ও মেহেদী তরুন-তরুনীদের কাছে থাকা নগদ টাকা’ ছিনিয়ে নেয়। পরে শাকিল ও মেহেদী ওই ছাত্রীদের পার্শ্ববর্তী স্বপন দেবেনাথের চায়ের দোকানের ভিতরে নিয়ে যায়। একজনকে চায়ের দোকানের বেঞ্চির উপর এবং অন্য জনকে পাশ্ববর্তী প্রশান্ত ব্যানার্জির সেড দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করেন।

পরবর্তীতে ধর্ষনকারীরা দুই ছাত্রী ও তরুণকে পার্শবর্তী জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যায়। সেখানে নিয়ে আবারও ধর্ষন করা হয়। ঘটনার কথা কাউকে না বলার জন্য হুমকী-ধামকী দিয়ে পরে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। এর মধ্যে আগে পালিয়ে যাওয়া তরুণ ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশরাফুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ধর্ষণের শিকার দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শাকিল সরদার ও মেহেদী হাসান কে আসামী করে রবিার বিকেলে থানায় মামলা দায়ের হয়েছে । এর মধ্যে শাকিল সরদার নামের এক আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। অপর আসামী মেহেদী হাসানকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ফকিরহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দাস স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ ছাত্র লীগের সাংগন বহিভ‚ত ও অসামাজিক কার্যকলাপে লীপ্ত হওয়ায় ফকিরহাট সদর ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি শাকিল সরদার ফেরদাউসকে শৃংখলা ভঙ্গের দ্বায়ে সংগঠন থেকে বহিস্কার করা হল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category