• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাট পুলিশের সামনে তিন সংবাদ কর্মী আহত

দিনকাল বিডি / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের কচুয়ার আলীপুর গ্রামে ধারাবাহিক লুটপাটের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটপাট কারীদের হামলায় পুলিশের সামনে তিন সংবাদ কর্মী আহত হয় । আহতদের বাগেরহাট ২৫০ সর্য্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে । আহত তিন সংবাদ কর্মীরা হলেন ডিবিসি নিউজের বাগেরহাট প্রতিনিধি সৈকত মন্ডল, এশিয়ান টেলিভিশন , ভোরের আকাশ ও সমাজের কথা এর জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান ও দীপ্ত টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মামুন আহম্মেদ। এবিষয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

জেলার কচুয়া উপজেলার আলী পুর গ্রামে ধারাবাহিক ভাবে আলী পুর গ্রামে রাসেল শেখের নেতৃতে এক দল লুটকারীরা লুটতরাজ চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর কালভাটের পাশে এঘটনা ঘটে । লুটপাটের সংবাদের ভিত্তিতে সংবাদের ভিত্তিতে তিন সংবাদ কর্মী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে লুটকারীরা তাদের উপর পুলিশের সামনে হামলা চালিয়ে আহত করে মোবাইল, ক্যামেরা, মটোর সাইকেল ভাংচুর করে। পরে থানা পুলিশ ও সেনা বাহিনী তাদের উদ্বার করে।

এদিকে গত (৭ আগস্ট) থেকে চলে আসা আলীপুর এলাকায় লুটতারাজের ঘটনার বিষয়ে মুক্তিযুদ্ধা কন্যা প্রায়ত বিএনপি নেতার স্ত্রী হীরা বেগম জানায়, আমি সুদে টাকা এনে মাছেরঘের করেছি রাসেলের নেতৃত্বে আমার ঘেরটি দখল করে নিয়েছে। আমাদের গ্রাম্যবন্ধী করে রেখেছে এই লুটকারিরা আমরা গ্রামের বাহিরে যেতে পারছি না।

মোহাম্মদ জানান, আজ (১০ সেপ্টেম্বর) আমার ঘের থেকে মাছ ধরে বাজারে নেওয়ার সময় ৬ বস্তা সাদা মাছ ও এক ড্রাম গলদা চিংড়ি রাসেলের নেতৃত্বে আমার মাছগুলো লুট করে নিয়েছে।

প্রতিবন্ধী চায়ের দোকানদার রিপন মোল্লা বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার চায়ের দোকান থেকে গ্যাসের সিলিন্ডার বাড়ি থেকে হাঁষ মুরগি ও আমার শেষ সম্বল পাশের বাড়ি লুকিয়ে রাখা একটি গরু যার মুল্য ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় এই রাসেল বাহিনী।

এলাকার মোজাহের মোল্লার ছেলে রহমত মোল্লা বলেন, আমার পিতা মোজাহার মোল্লাকে রাসেল শেখ সহ লুটকারীরা আমার পিতার হত্যাকারী ।৫ আগষ্ঠ দেশ স্বাধীন হওয়ার পর আমার পিতা হত্যার স্বাক্ষীদের বাড়ীঘর ভাংচুর করে গরু ছাগল ,হাস মুরগী, ঘরে রাখা চাল, ফ্রিজ , মাছের ঘের লুট করেছে এই লুটকারীরা। পুরুষ মহিলারা বাজারে বা রাস্তার পাশে দোকানে যেতে পাছে না , শিশুরা বিদ্যালয়ে যেতে দিচ্ছেনা এই লুটকারীদের । রাসেল ছিল এই ওয়াডের ১১১ নং কাউন্সিলর, মিজান ছিল ১০৬ নং কাউন্সিলর । এরা এখন খোলস পাল্টিয়ে রাতারাতি বিএনপি ও জামাতের সঙ্গে ঘোরা ঘুরি করছে।

এবিষয়ে কথাহয় তানজিলা নামে এক গৃহবধুর সাথে তিনি জানান, আমার ঘর থেকে ২ বস্তা চাইল , ফ্রিজ , টিভি পানি সেচা মেশিন নিয়ে গেছে , আমাদের ঘেরে মাছ ও সবজি নিয়ে গেছে লুটকারীরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category