• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঘায় অগ্নিদগ্ধ গরুকে বাঁচাতে গিয়ে আহত গৃহবধু হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহী বাঘার বাজুবাঘা ইউনিয়নের বড়ছয়ঘটি গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডে, ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে ৬লাখ টাকা ক্ষতি হয়েছে । আগুন নিয়ন্ত্রন নিয়ে গরুকে বাঁচানোর চেষ্টাকালে শরিফুল ইসলামের স্ত্রী আঞ্জুমারা বেগম আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শরিফুল ইসলাম মৃত রহমতুল্লাহর ছেলে। তিনি জানান, অগ্নিকান্ডে বসতঘরের তিনটি কক্ষসহ আসবাবপত্র, নগদ টাকা, টিভি, স্বর্ণ অলংকার পুড়ে গেছে। দুটি ছাগল, দুটি গরু পুড়ে আহত হয়েছে । গরুকে বাঁচাতে গিয়ে স্ত্রী আহত হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টাকালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।
বাঘা উপজেলা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত ) মোয়াজ্জেম হোসেন বলেন, বিদুৎ এর শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনা খাবার, কম্বল বিতরণ করা হয়েছে এবং আর্থিক সহায়তা করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category