• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বাঘায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের হাসুয়ার কোপে মূত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মিজানুর

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের হাসুয়ার কোপে ৬৪টি সেলাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিজানুর রহমান। পাওনা টাকা চাইতে গেলে প্রতিপক্ষের হাসুয়ার কোপে গুরুতর আহত তিনি। আহত মিজানুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। ৫ দিনে তার অবস্থার অবনতি দেখে দায়িত্বরত ডাক্তার রোববার (৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জানা যায়, বাঘা পৌরসভার উত্তর গাওপাড়া গ্রামের দুখু প্রামানিকের ছেলে মিজানুর রহমান (৪০) দক্ষিণ গাওপাড়া গ্রামের আজিজুল আলমের ছেলে শরিফুল ইসলামকে (৩৮) শীত মৌসুমে খেজুরের গাছ লাগনো লেবার হিসাবে চুক্তি দেয়া হয়।

চুক্তি মোতাবেক মিজানুর রহমানের কাছে থেকে শরিফুল ইসলাম অগ্রীম ২০ হাজার টাকা নেয়। পরে খেজুর গাছ লাগানো কাজ করবে না মর্মে জানিয়ে দেয় শফিকুল। কাজ করতে না চাওয়ায় অগ্রীম দেওয়া টাকা ফেরত চায় মিজানুর। এ নিয়ে সোমবার (২ অক্টোম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার পদ্মার চরাঞ্চল রাহাতের ঘাটের পাশে তর্কবির্তকের এক পর্যায়ে মিজানুর রহমানকে ধারালো হাসুয়া দিয়ে ঘারের পেছনের দিকে কোপ দেয়।

এতে মিজানুর গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ৬৪টি সেলাই দেওয়া হয়েছে। ৫ দিনে তার অবস্থার অবনতি দেখে দায়িত্বরত ডাক্তার রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় তার ভাই শাহিনুল ইসলাম বাদী হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category