• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

বাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বাঘা (রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার সরেরহাট গ্রামে ভটভটির চাপায় তানভীর আহাম্মেদ (৫)নামে এক শিশু নিহত হয়েছে। গত বুধবার (২৪ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর সরেরহাট গ্রামের জনি আহাম্মেদের ছেলে এবং দাদপুর গড়গড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে তানভীর ভ্যানের পেছনে ঝুলে সরেরহাট বাজারে বাবার দোকানে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে সামনে থেকে আসা একটি ভটভটির নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভর্তির পর পরই মারা যায়।

একই দিন রাত ১টায় গ্রামের বাড়িতে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এলাকার চঞ্চল বিষয়টি নিশ্চিত করেছেন।

অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category