• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাঘায় মিঠুর পক্ষে তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ

দিনকাল বিডি / ৭৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বাঘা উপজেলার বাউসা-আড়ানী বাজার-গ্রাম ঘুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
তারেক রহমানের নির্দেশে আমিনুল ইসলাম মিঠুর পক্ষে শনিবার বিকেলে জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে গণসংযোগ করেন মিঠুর পিতা সাবেক আর্মি ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম। বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

এসময় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া হয়।
হায়দার আলী বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। আমিনুল ইসলাম মিঠু প্রবাস থেকেও ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন বলে জানান।
টেলি কনফারেন্সে আমিনুল ইসলাম মিঠু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’’

তিনি বলেন, প্রবাসে থেকেও আমি সবসময় দেশ ও এলাকার মানুষের কথা ভাবি। রাজশাহী-৬ আসনের জনগণের দুঃখ-দুর্দশা আমার হৃদয়ে গভীরভাবে স্থান পেয়েছে। জনসেবাই আমার রাজনীতি, আর মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন-বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দীন, ওয়ার্ড বিএপির ওয়ার্ড সভাপতি সাহাবাজ আলী,সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলীসহ বিএনপির স্থানীয় নেতা লিয়াকত আলী,ইউনুস আলী প্রমুখ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category