• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাঘায় সন্ধ্যান মিলেনি নিখোঁজ স্কুল ছাত্রের, ব্যবহৃত ভ্যান উদ্ধার

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয়েছে দশম শ্রেণীর স্কুল ছাত্র সাব্বির হোসেন (১৬) । রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় তার পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ায় যাত্রী পবিহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। তবে তার ভ্যানটি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরি এলাকায় ব্যাটারি বিহীন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। সাব্বির হোসেন উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আড়পাড়া গ্রামের হায়দার আলী ছেলে।
ধারনা করা হচ্ছে,ভ্যানটি নিয়ে গিয়ে সামাল দিতে পারবেনা বলে ভ্যানটি রেখে ভ্যানে যুক্ত ব্যাটারি নিয়ে গেছে র্দুবৃত্তরা।
এ বিষয়ে নিখোঁজ সাব্বির হোসেনের চাচা শরিফুল ইসলাম জানান, আমার ভাই হায়দার আলী ভ্যান চালিয়ে সংসার চালান। সকালে বের হয়ে দুপুরের দিকে বাড়ি ফেরেন ভাই হায়দার আলী । এর ফাঁকে লেখাপড়ার খরচ যোগাতে কোন কোন দিন বিকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের উদ্দেশ্য বের হতো ভাতিজা সাব্বির হোসেন। ফিরতো সন্ধ্যার আগে কিংবা কিছুৃ পরে। রোববার স্কুল ছুটির পর ভাড়ায় চালানোর জন্য বের হয়েছিল। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেনি। রাত সাড়ে ১১ টা পর্যন্ত বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার কাছে থাকা ১০ হাজার টাকা মূল্যের রিয়েলমি এনড্রয়েড মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। পরে বাঘা থানায় সাধারণ ডাইরী করেছেন।
তিনি জানান,সোমবার দুপুর আড়াই টার দিকে চারঘাট-ঈশ্বরর্দী সড়কের আটঘরি এলাকার পাশের একটি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া গেছে। কিন্তু ভ্যানে যুক্ত ব্যাটারি ছিলনা।
অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদি হয়ে বাঘা থানায় সাধারণ ডাইরী করেছেন। সাব্বির হোসেনকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category