• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বেশি দামে মরিচ বিক্রির দায়ে জরিমানা

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বেশি দামে কাঁচামরিচ বিক্রির অভিযোগে মোঃ সবুজ নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে রাজশাহীর সাহেববাজার মাস্টার পাড়া কাঁচা বাজারে অভিযান চালায় বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।
অভিযান পরিচালনা শেষে উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, সারাদেশের মতো রাজশাহীতেও মরিচের দাম বৃদ্ধি নিয়ে আমরা অভিযান চালাই। বাজারে এক এক সময় বিভিন্ন দাম বলছে বিক্রেতারা। বাজারে মূল্যবৃদ্ধির পিছনে কারা আছেন সে বিষয়ে জানতে আমরা তদন্ত করছি।
তিনি আরও বলেন, প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি। আজও বেশি দামে কাঁচামরিচ বিক্রির দায়ে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category