• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

“বড়াইগ্রামে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের কৃষি মেলা উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মারফুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ মাহদি হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
এ ছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলায় কন্দাল ফসলের চাষাবাদ ও উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনী করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের কন্দাল ফসলের চাষে উৎসাহিত করার পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। মেলার কার্যক্রম আগামী তিন দিনব্যাপী চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category