• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহাদেবপুর সড়কে সিসি ঢালাই কাজে অনিয়মের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২৬১ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার:
নওগাঁর মহাদেবপুরে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা শহরের বক চত্বর এলাকায় পুর্বের পাকা সড়কের ওপর আর সিসি ঢালাই রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।গত এক সপ্তাহ আগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকায় পাকা রাস্তার ওপর আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণ কাজ শুরু করেন। সারাদেশের মতো সড়ক ও জনপথ বিভাগ এ উপজেলার প্রধান প্রধান সড়ক পূণঃনির্মাণসহ প্রশস্তকরণ এবং আর সিসি রাস্তা নির্মাণ কাজ চলমান রেখেছে। সড়ক ও জনপথ বিভাগ নওগাঁ জেলা সদর থেকে আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর এবং মান্দা থেকে নিয়ামতপুর উপজেলার ছয়টি সড়কে মোট ১৪ টি প্যাকেজে ১ হাজার ১শ”২০ কোটি টাকা ব্যায়ে আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।মহাদেবপুর অংশে ব্যয় বরাদ্দ দেয়া হয়েছে ১শ’ ২০ কোটি টাকা। এর মধ্যে রয়েছে নওগাঁ-মহাদেবপুর-পতœীতলা সড়কের চৌমাসিয়া নওহাটা মোড় থেকে আখেড়া পর্যন্ত, আখেড়া থেকে কালুশহর মোড় পর্যন্ত এবং কালুশহর মোড় থেকে পতœীতলা বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রতি প্যাকেজে ৯ থেকে ১০ কিলোমিটার।

এছাড়া মহাদেবপুর উপজেলা সদরের মাছের মোড় থেকে ছাতুনতলী নতুনহাট পর্যন্ত ০ থেকে ৯ কিলোমিটার। ইতোমধ্যেই এসব প্রকল্পের অধিকাংশ কাজ শেষ করা হয়েছে। এরমধ্যে সবশেষ প্যাকেজ মাছের মোড় থেকে ছাতুনতলী নতুন হাট পর্যন্ত সড়ক হবে ১৮ ফুট চওড়া এবং বাজার এলাকায় হবে ২৪ ফুট আরসিসি ঢালাই। এসব সড়কে প্রয়োজনীয় স্থানে নতুন ব্রিজ ও কালভার্টও নির্মাণ করা হবে। এ প্যাকেজের বিভিন্ন অংশে পুর্বের পাকা সড়ক উঠিয়ে সেখানে মাটি ভরাট, বালি খোয়ার সোলিং দিয়ে কম্প্যাক করার পরে তার উপর আরসিসি ঢালাই দেয়া হলেও উপজেলা শহরের বক চত্বর এলাকায় পুর্বের পাকা রাস্তার ওপর সিসি ঢালাই দেয়া শুরু করেছে। বক চত্বর এলাকায় পুর্বের পাকা সড়ক না উঠিয়ে তার উপর আরসিসি ঢালাই দেয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।এদিকে উপজেলা শহরের এ স্থানে পানি নিস্কাশনের তেমন কোন ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই সড়কের উপর পানি জমা হয়ে থাকে।

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাছের মোড় থেকে বকের মোড় হয়ে নতুন ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দকের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের বিষয়টি আমলে না নিয়ে অনিয়মের মাধ্যমে পুরোনো পাকা রাস্তার ওপর সিসি ঢালাই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে।এসব নিয়ে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। সিডিউল মেনেই এ রাস্তার সিসি ঢালাই কাজ করা হচ্ছে দাবি করে, সড়ক ও জনপথ বিভাগের নওগাঁর পতœীতলা উপ-কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী নুর আহমেদ বলেন, ওই এলাকার সড়কের থিকনেস ভালো থাকাসহ পানি নিস্কাশনের চেম্বার থাকায় পুরোনো পাকা সড়ক উঠানোর প্রয়োজন হচ্ছেনা।তবে একই প্যাকেজের সিডিউলে দুই ধরনের কাজ হতে পারেকি এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category