• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

মহাদেবপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। গতকাল ১৫ মার্চ বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারমান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হোসেন, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত, মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রমুখ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category