গৌতম কুমার মহন্ত, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির তৃণমুল নেতা-কমীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে নুরজাহান কমিউনিটি সেন্টারে ঈদ উপহার বিতরণী
অনুষ্ঠানে উপজেলা জাতীয়তাবাদী সমবায় দলের আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও টিম লিডার (রংপুর বিভাগীয় সাংগঠনিক
টিম) মোঃ আসফ কবীর চৌধুরী (শত)। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য
এইচ এম সালাউদ্দীন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক
ছাত্রনেতা মেজবাহুল হক আজম, জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ রাসেল, উত্তরগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম পিন্টু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তারেক রহমান, এমদাদুল হক, উপজেলা সমবায় দলের সদস্য সচিব মনোয়ার হোসেন, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমুল বিএনপির ২০০ জন নেতা কর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।