• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।গত ২০ নভেম্বর সোমবার দিবাগত রাত ১০ টায় উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দীর সংলগ্ন মাঠে নবারন যুব সংঘ নাইট ফুটসেল ফুটবল এ টুর্নামেন্টের আয়োজন করে। উপজেলার ৮টি ফুটবল দল এতে অংশ নেয়।সমাপনী দিনে চুড়ান্ত খেলায় বামনসাতা একাদশ দল রোকেয়া কমিউনিটি সেন্টার একাদশ দলকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ বামনসাতা একাদশের তুহিন হোসেন, ম্যান অব দ্য টুর্নামেন্ট একই দলের নাসিম হোসেন ও ফেয়ার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রোকেয়া কমিউনিটি সেন্টার একাদশের রকেট হোসেন। খেলা পরিচালনা করেন রেফারি বারেক হোসেন।গত ১৬ নভেম্বর টুর্নমেন্টের উদ্বোধন করেন ও সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক নবারন সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম কুমার মহন্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, খাজুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলাল উদ্দিন মন্ডল, কুঞ্চবন নবারন সংঘের সাধারণ সম্পাদক ও ফটবলার আলম হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, সাংবাদিক আইনুল হোসেন,মোখলেছুর রহমান,মশিউর রহামন মিঠু প্রমুখ।প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে বড় খাসি ছাগল ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে ছোট খাসি ছাগল তুলে দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category