স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে পুলিশ এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে। গত ৫ জানুয়ারী রবিবার এ ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামে। পুলিশ জানায়, ওই গ্রামের মৃত রিপন মন্ডলের পুত্র মোঃ মাহমুদুল হাসান (১১) একই গ্রামের পূর্বপাড়ার মৃত ফয়জুল ইসলামের পুত্র গৃহশিক্ষক সাখাওয়াত হোসেনের বাড়ীতে প্রতিদিনের মতো ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে প্রাইভেট পড়তে যায়। এ সময় ওই পরিবারের লোকজন বাড়ীতে না থাকার সুযোগে স্থানীয় দেবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র হাসানকে জোড়পূর্বক তার মলদ্বারে গৃহশিক্ষক সাখাওয়াত হোসেন বলাৎকার করে। বলাৎকারের ঘটনা স্কুল ছাত্র তার বাড়ীর লোকজনকে জানায়। এ ঘটনায় স্কুল ছাত্রের দাদী মোছাঃ ফরিদা বেগম বাদী হয়ে ওইদিন রাতে থানায় মামলা দায়ের করে। এ মামলায় রাতেই থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গৃহশিক্ষক সাখাওয়াতকে তার বাড়ী থেকে গ্রেফতার করে