• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহানগরীতে আ’লীগ কর্মী মিলন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে মোঃ মিলনকে (৪০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি মোঃ মিলন, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জকিমুদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও বিস্ফোরণ মামলার বোয়ালিয়া থানার এজাহার নামীয় আসামী মোঃ মিলন। তিনি আওয়ামী লীগের কর্মী। বৃহস্পতিবার রাতে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
আগামীকাল শুক্রবার তাকে আদালতের সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category