• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহানগরীর মতিহারে ছিনতাইকারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভ‚মি হরিজন পল্লী এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে স্বাধীন আলী (২২) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, ঘড়ি ও নগদ অর্থ উদ্ধার হয়।
রবিবার (৯ জুন) ৯ জুন দিনগত রাত আড়াই টায় আসামি স্বাধীনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আসামি মোঃ স্বাধীন আলী (২২), সে রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার মোঃ শফিকুল ইসলাম শফিকের ছেলে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, রবিবার (৯ জুন) বিকালে মহানগরীর মতিহার থানার আগলা উত্তর পাড়া এলাকার বাসিন্দা মোঃ শুভ (১৯)। সে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাজশাহী শহর ঘুরতে বের হন। এদিন সন্ধ্যা সাড়ে ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বধ্যভ‚মি এলাকায় পায়ে হেটেঁ যাচ্ছিলেন। পথে ৩-৪ জন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন, হাতঘড়ি ও নগদ টাকা কেড়ে নেয়। ওই ঘটনায় মতিহার থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

মামলা রুজুর পর রবিবার দিনগত দিনগত রাত আড়াই টায় মতিহার থানার মির্জাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি স্বাধীনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ সাহাবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এসময় আসামি স্বাধীনের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category