• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মহানুভবতার নজির রাখলেন সান্তাহারের সুবাশ

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

থন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নিজের বিকাশ নম্বরে অজ্ঞাত নম্বর থেকে ভুলে আসা ৪০ হাজার টাকা মুল মালিককে ফেরত দিয়ে মহানুভবতার নজির রাখলেন আদমদীঘির সান্তাহারের সুবাশ চন্দ্র। গত সোমবার (২১ আগষ্ট) বিকেলে আদমদীঘি থানায় লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের টাকার মুল মালিক সালাউদ্দিনের নিকট এ টাকা হস্তান্তর করেন।
জানাযায়, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম চন্ডিপুর (মিয়াজী বাড়ি) গ্রামের সামছুদ্দিনের ছেলে সালাউদ্দিন তার বিকাশ নম্বর ০১৮৬৯৭৭৬৪৭৭ এবং বিকাশ নম্বর ০১৮২৭৮৮৮০০০ নম্বর থেকে গত ১০ আগষ্ট সর্বমোট ৪০ হাজার ৮০০ টাকা ০১৭৫৬১৯৭২৬৬ বিকাশ নম্বরে পাঠান। কিন্তু ভুলবসত: ওই বিকাশ নম্বরে টাকা না গিয়ে ০১৭৫৬১৯৭২৫৬ বিকাশ নম্বরে চলে যায়। এ ঘটনায় সালাউদ্দিন গত ১৭ আগষ্ট রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিকাশ অফিসে অবহিত করেন। এরপর সালাউদ্দিন মোবাইল ফোনের মাধ্যমে ভুলে আসা বিকাশ নম্বরে যোগাযোগ করে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের লাল চন্দ্রের ছেলে সুবাশ চন্দ্রের সাথে কথা হয়। এসময় সুবাশ চন্দ্র তার বিকাশে আসা ৪০ হাজার টাকা কথা স্বীকার করে মহানুভবতার নজির স্থাপন করে মুল মালিক সালাউদ্দিনকে এসে টাকা ফেরত নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। গত সোমবার (২১ আগষ্ট) বিকেলে আদমদীঘি থানায় উভয় পক্ষ উপস্থিত হয়ে পুলিশের মধ্যস্থতায় সুবাশ চন্দ্র ৪০ হাজার টাকা মুল মালিক সালাউদ্দিনের নিকট হস্তান্তর করেন।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category