• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মান্দায় অবৈধভাবে পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অবৈধভাবে পুকুর খননের মাটি ইটভাটায় বিক্রি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়বাংলা মোড়সংলগ্ন ফতেপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনুমতি ছাড়া পুকুর খননের মাটি উত্তোলন ও তা ইটভাটায় বিক্রির অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(২) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অনুমতি ছাড়া পুকুরের মাটি বা বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এতে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category