• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় অতর্কিত হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলার ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পশ্চিম দূর্গপুর গ্রামে ভূক্তভোগীদের নিজ বাড়ির উঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। এসময় মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মাষ্টার,জালাল উদ্দিন আহম্মেদ,ইব্রাহীম হোসেন,রশিদুল ইসলাম,আসিব আলী,বাহাদুর, ইমরান হোসেন গেদা,মকলেছ,ওসমান,কালাম,সুমন,রফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, পশ্চিম দূর্গপুর গ্রামে প্রতিপক্ষের লোকজন অবৈধভাবে তার টেনে প্রায় ১২’শ ফুট দূরে এলএলপি বৈদ্যুতিক সংযোগের মাধমে সেচকার্য পরিচালনা করে আসছেন। অবৈধভাবে এলএলপি বৈদ্যুতিক সংযোগ গ্রহণকারী জাকির হোসেনের পরিবারের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। পার্শ্ব বৈদ্যুতিক সংযোগের কারণে যেকোন সময় দূর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসীরা। এর পরেও ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে তারা দীর্ঘদিন যাবৎ এভাবে সেচকার্য পরিচালনা করে আসছেন।এসব বিষয় নিয়ে তাদের একাধিকবার বলা সত্বেও তারা কর্ণপাত না করায় বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন নওগাঁ পল্লী বিদুৎ সমিতি-১ সতিহাট সাব-জোনাল অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অথচ, এখন পর্যন্ত কোন ব্যাবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই জের ধরে গত সোমবার বিকেলে একটি অগভীর নলকূপে (এসটিডব্লিউ) বৈদ্যুতিক সংযোগের জন্য বৈদ্যুতিক খুঁটি (পুল) বসানোর সময় প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহতরা হলেন, পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃৃত মেহের আলীর ছেলে আমজাদ হোসেন ও আক্কাস আলী এবং একই গ্রামের মৃত মোসলেম আলী প্রামানিকের ছেলে আতাব আলী।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এঘটনায় মামলার প্রেক্ষিতে একজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত রফিকুল ইসলাম পশ্চিম দূর্গাপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। অপরদিকে ফেরদৌস আলী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য। অন্যান্য আসামীদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category