• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

মীরসরাইয়ের আবুতোরাব বাজারে ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম আমিরাত’ সম্পাদকের অফিসে দলীয় সহ-কর্মীদের আড্ডা

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা, যারা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তে অবস্থান করে যাচ্ছেন তাদের মধ্যে যারা যোগাযোগ করে সংঘবদ্ধ হয়েছেন তাদের কে নিয়ে গঠিত মীরসরাই সমিতি ‘সংযুক্ত আরব আমিরাত’ এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ মিয়ার গ্রামের বাড়ি এলাকা মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব বাজারের অফিসে দলীয় সহ-কর্মীদের আড্ডা মিলিত হয়েছেন তিনি।

সোহাগ ভূঁইয়া সবার সাথে যোগাযোগের পন্থা-মাধ্যম হিসেবে আবুতোরাব বাজারের এ অফিস টি ব্যবহার করছিলেন।
গতকাল ১৬ মার্চ (১৫ রমজান রোববার) ১১নং মঘাদিয়া ইউনিয়ন ও ১২নং খৈয়াছডা ইউনিয়ন এবং ১৩নং মায়ানী ইউনিয়ন এর যৌথ উদ্যোগে আযোজিত আবুতোরাব স্কুল মাঠের ইফতার ও দোয়া মাহফিল শেষে মীরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত’র উক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ভূঁইয়ার অফিসে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে মতবিনিময় সভা-আড্ডায় পরিনত হয়।

এ সময় ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’ সংযুক্ত আরব আমিরাত’র প্রতিষ্ঠাতা সভাপতি ও মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছডা ইউনিয়নের কূতি সন্তান মুহাম্মদ নুরনবী করিম বাবলু, উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের কৃতিসন্তান- সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান ‘মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’ সংযুক্ত আরব আমিরাত’র সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আরিফ ভূঁইয়া ও আরব আমিরাত প্রবাসী তার ছোটো ভাই
মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল এর নেতা+কর্মীদের উপস্থিতি ও কথপোকথন দৃষ্টিনন্দন ঠেকেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category