এম, এ কাশেম \ জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বাইরয়ারহাট বালিকা বিদ্যালয় মাঠে দিাবা-রাত্রী ‘শহীদ জিয়া’ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজি এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন-মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যঅন্য নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।