• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোল্লাহাটে ৭০টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর বিষয়ে প্রেস ব্রিফিং

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ সোমবার, ৭ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন আরো ৭০টি পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম চতুর্থ পর্যায়ের ২য় ধাপ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য এ কার্যক্রম শুরু করেছিলেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণীর ভূমিহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম চলমান। যা, সারা দেশের ন্যায় মোল্লাহাট উপজেলায়ও চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মোল্লাহাটে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সর্বমোট ৪১০টি ঘর নির্মাণ করা হয়েছে। যার মধ্যে প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে ১ম ধাপে ৭৫টি এবং চতুর্থ পর্যায়ের ২য় ধাপে ৭০টি সর্বমোট ৪১০টি ঘর বসবাস উপযোগী করা হয়েছে। এরমধ্যে ৩৪০টি ঘর আগের ধাপ গুলোয় হস্তান্তর করা হয়। আগামী ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে মোল্লাহাটে ৭০টি ঘর হস্তান্তর করবেন।

উল্লেখ্য অত্র উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রামে ৫৪টি ও আটজুড়ী ইউনিয়নের কদমতলা গ্রামে ১৬টি মোট ৭০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তরের জন্য যাবতীয় প্রস্তুত সম্পন্ন হয়েছে

…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category