• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী মহানগরীতে ছিনতাইকারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ সম্্রাট (২৯), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ মার্চ) দুপুরে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি মোঃ সম্্রাট, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গোবিন্দপুর চাইপাড়া এলাকার মৃত মাসুমের ছেলে।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, বোয়ালিয়া থানার ছিনতাই মামলার পলাতক আসামী সম্্রাট। গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। সোমবার দুপুরে গাপন সংবাদের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ জানতে পারে, সম্্রাট কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ পরিদর্শক মোঃ মশিউর রহমান ও সঙ্গীয় ফোর্স।

তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category