• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ শরিফুল ইসলাম (৩৩) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৫।
মঙ্গলবার (৯ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ শরিফুল ইসলাম (৩৩), সে মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান (পশ্চিমপাড়া), এলাকার মোঃ আতাউর রহমানের ছেলে।
বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত পলাতক আসামী মোঃ শরিফুল ইসলাম বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। সে চেক জালিয়াতি মামলায় বিজ্ঞ আদালতকর্তৃক ৫ হাজার টাকা অর্থদন্ড-সহ ২বছরের সশ্রম কারদন্ডপ্রাপ্ত আসামী। সাজা ঘোষনার পর থেকেই গ্রেফতার এড়াতে সে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে রাজপাড়া থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category