• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে ওয়ান শুটার গান ও বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক ও অস্ত্র কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ওয়ান শুটার গান ও বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ রাশিকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ও অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।শনিবার (২৫ মে) ভোর সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, ১৪২ বোতল ফেনসিডিল ও ২টি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

শনিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার মোঃ রাশিকুল ইসলাম একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারী। সে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ইয়াবা-সহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিদিরপর গ্রামে রাশিকুল ইসলামের নিজ বসতবাড়ীতে একটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অস্ত্র-সহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।
এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category