• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে বিপুল পরিমাণ
ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ করেছে র‌্যাব-৫।
সোমবার রাত ৩টার পরে রাজশাহী নগরীতে ও উপজেলার পুঠিয়া
এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর
মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-
রাজেক।
র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর
কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে
২৪টি ককটেল জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থার জন্য
সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
একই রাতে পৃথক অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া থানাধীন
বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন প্রকারের
৪০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৪টি রামদা, ৫টি
হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুড়াল সদৃশ টাঙ্গি ও ২টি হাতলযুক্ত
হ্যামার ।
জব্দকৃত এসব দেশীয় অস্ত্র আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায়
হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, ধারণা করা হচ্ছে এসব ককটেল ও দেশীয় অস্ত্র
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ত্রাস সৃষ্টি, বাধা প্রদান
বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এই ঘটনায়
জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের জন্য র‌্যাব-৫ তৎপরতা অব্যাহত
রেখেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category