• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিনমাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে বিএনপির প্রতিবাদ সভা সরকারকে সহযোগিতার আহ্বান এমপি রেজাউল ইসলাম রেজুর রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা

রাণীনগরে তিনমাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

রাণীনগরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলামসহ রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান,শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাস এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category