• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে পাতিচাষী-বুনন কারিগরদের মাঝে ঋণ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ২৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পাতিচাষী-বনুন কারিগরদের মাঝে ঋণ বিতরনের উদ্বোধন করা হয়েছে।“পাতি চাষে সুরক্ষিত পরিবেশ, গড়বো মোরা স্বাস্থ্যকর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলার সোনালী ব্যাংক টি.টি.ডি.সি শাখায় ঋণ বিতরনের উদ্বোধন করা হয়।

সোনালী ব্যাংক পিএলসি নওগাঁ অঞ্চল এর আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ওলিউজ্জামান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এছাড়াও সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর এ্যাসিষ্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আহসান রেজা, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান,

সোনালী ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার আজমল হোসেন, রাণীনগর শাখার ম্যানেজার এবিএম আ: হাকিম, টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশীদ তালুকদার, আবাদপুকুর হাট শাখার ম্যানেজার সাকিনুজ্জামান, ত্রিমোহনী শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম ও আত্রাই শাখার ম্যানেজার নূরনবী মিলনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক নওগাঁ, রাণীনগর, টি.টি.ডি.সি, আত্রাই, ত্রিমোহনী ও আবাদপুকুর শাখার মাধ্যমে ৫৭জন পাতিচাষী ও মাদুর বুনন কারিগরদের মাঝে ২৮লাখ ৫০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category