• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

‎রাণীনগরে পৃথক অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৫জন গ্রেফতার

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা (৬৫)সহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎থানাপুলিশ জানায়,গত আগষ্ট মাসে বিএনপির উপজেলা দলীয় অফিসে হামলা,ভাংচুর,আগুন ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারীকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বারী মোল্লা উপজেলার দাউদপুর গ্রামের মকিম উদ্দনের ছেলে।
‎এছাড়া একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে উপজেলার রাতোয়াল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের ফজেল আলীর ছেলে শাহীন আলীকে গ্রেফতার করা হয়েছে।
‎অপর দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেন (৩২) কে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়ছে। গ্রেফতার আনোয়ার হোসেন উপজেলার আতাইকুলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ফারুক হোসেন চামটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপুরেই মাদক মামলা রুজু করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category