• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাণীনগরে প্রবাসীদের উদ্যোগে কোরআন শরীফ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ জুন, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে প্রবাসীদের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানে কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া ঈদগাহ ময়দানে আনুষ্ঠানিকভাবে চারটি ইউনিয়নের ২৫টি মাদ্রাসায় এসব কোরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দামুয়া গ্রামের মুরব্বী আব্দুল জব্বার প্রামানিকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন শরীফ বিতরণ করেন একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক মোসারব হোসেন। অনুষ্ঠানে পাঁচুপুর আলিম মাদ্রাসার শিক্ষক আব্দু রহমান,নারায়নপাড়া আব্দুল কাদের জিলানী (রহ:) কওমী মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান,রাতোয়াল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান এবং তারেকুল ইসলাম পিন্টু ও জাকারিয়া প্রামানিকসহ বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসার বিস্তারে এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার লক্ষে সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন,ইরাক প্রবাসী জিল্লুর রহমান,কুয়েত প্রবাসী ফজলুর রহমান ও জুয়েল সরদার,সৌদি প্রবাসী জাহিদুল ইসলাম ও হযরত ইসলাম,মালয়েশিয়া প্রবাসী আবু হাসান ও এক নারীর আর্থিক সহায়তায় মোট ২০০টি কোরআন শরীফ বিতরণ করা হয়। তবে এসহায়তা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category