• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রাণীনগরে বজ্রপাতে এক কৃষক নিহত

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তাহের আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
‎রোববার সকালে উপজেলার কৃষ্ণপুর মাঠে ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনাটি ঘটে।
‎
‎নিহত তাহের উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে গরুকে খাস খাওয়ানোর জন্য গরু নিয়ে কৃষ্ণপুরের ছোট যমুনা নদীর তীরবর্তী এলাকায় মাঠে যান কৃষক তাহের। সকাল পৌনে ১০টার দিকে হটাৎ আকাশে কালো মেঘ জমে। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুর হয়। এ সময় মাঠে গরু রেখে একটি বটগাছের নিচে আশ্রয় নেন কৃষক তাহের। সেখানে বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
‎
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category