• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরে বাজুস-এর নতুন কমিটি সভাপতি রফিক,সম্পাদক মোহাতাব

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস রাণীনগর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রফিকুল ইসলাম রফিক সোনারএবং সাধারণ সম্পাদক পদে মোহাতাব খাঁন নির্বাচিত হয়েছেন।এছাড়া কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অসিত সরকার।

​শুক্রবার রাণীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাজুস উপজেলা শাখার পক্ষ থেকে একটি সাধারণ সভা ও এই নির্বাচনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাধারণ সভা শেষে শুরু হয় বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ। সমিতির মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪২ জন সদস্য অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সভাপতি ফজলুল হক।​সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হেলাল সোনার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি সফিকুল ইসলাম রাজু।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌর সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

​দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সমিতির সাধারণ ভোটাররা। নতুন কমিটির কাছে তাদের মূল প্রত্যাশাগুলো হলো সমিতির সদস্যদের যেকোনো অভ্যন্তরীণ ও ব্যবসায়িক সমস্যায় নতুন কমিটি যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।​সোনা এবং সোনার উপকরণ ক্রয় বিক্রয় করতে এসে কোনো ক্রেতা যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন।

​নব-নির্বাচিত কমিটির সদস্যরা সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থ রক্ষায় এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন সমিতির সকল সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category