• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

​রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ প্রধান অতিথি এমপি রেজু। নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ও ব্যাপক আয়োজনে একদিনেই এতিমখানায় অনুদান, সাংস্কৃতিক যন্ত্রপাতি, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০ টায় আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী ও অনুদানের চেক বিতরণ করেন নওগাঁ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু।

​ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ রাকিবুল হাসান। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অনুষ্ঠানে সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।

​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক কম্পিটিশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এতিম শিশুদের কল্যাণে সরকারের এই মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন।

​২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির আধুনিকায়নে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এই উদ্যোগ নেওয়া হয়।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক আইপিএস (IPS) সরবরাহ ও স্থাপন করা হয়েছে।

​প্রান্তিক ও তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

​এলাকার অসহায়, অসচ্ছল ও দুস্থ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে সুবিধাভোগীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
​

​সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারগুলোর কষ্ট লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের জিআর (GR) নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।

​
​উপজেলা প্রশাসনের এসব মহতী ওউন্নয়নমূলক উদ্যোগে সংহতি জানিয়ে প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন,সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন ও রোকনুজ্জামান খান রুকু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু।

​যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,এবং যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম।
স্বেচ্ছাসেবক দল: আহ্বায়ক মতিউর রহমান উজ্জল এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল।

ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম এবং শ্রমিক দলের সেক্রেটারি টনিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category