• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

রাণীনগরের আবাদপুকুর হাটে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে ভস্মিভূত

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে অভিযান চালিয়ে ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সিনিয়র ম’স্য কর্মকর্তা শিল্পী রায় এই অভিযান পরিচালনা করেন। কর্মকর্তা জানান,ওই হাটে নিষিদ্ধ কারেন্টজাল বিক্রি হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা নাগাদ থানাপুলিশকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতী টের পেয়ে নিষিদ্ধ কারেন্টজাল ক্রেতা-বিক্রেতারা জাল ফেলে রেখে পালিয়ে যায়।

পরে প্রায় একলক্ষ ২০হাজার টাকার ১০হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। এর পর জনসম্মুখে আগুনে পুরে ভস্মিভূত করা হয়। এর আগে গত ২৬জুন একই হাটে অভিযান চালিয়ে ১২হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুনে ভস্মিভূত করা হয়েছে। এই কর্মকর্তা আরো জানান,দেশীয় প্রজাতির মাছের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category