• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ

দিনকাল বিডি ২৪ / ১৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

প্রকৌশল শিক্ষার মান যাচাই, অ্যাক্রেডিটেশনের শর্ত পূরণ এবং নতুন মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ছিল বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল ভার্সন-৩: রিকয়ারমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন।

প্রশিক্ষণে নতুন ম্যানুয়ালের বিভিন্ন শর্ত, প্রকৌশল শিক্ষা কার্যক্রমের মূল্যায়ন পদ্ধতি, অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং নির্ধারিত মানদণ্ড বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ও বিএইটিইর আন্তর্জাতিক সম্পর্ক ও শিল্প সংযোগ বিভাগের পরিচালক ড. সাদিদ মুনির। তিনি উপস্থিত ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নতুন ম্যানুয়ালের শর্তাবলি এবং সেগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও অধ্যাপকরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category