• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন, বালক বিভাগে মনিগ্রাম ও বালিকা বিভাগে জয়গুন্নেছা চ্যাম্পিয়ন, পুরস্কার দিলেন ইউএনও-অতিথিরা রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত আয়োজনে শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ নাটোরের সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন নওগাঁর আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ী আলাদীপুর ইউনিয়নে দায়িত্ব গ্রহণ করলেন। প্যানেল চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন।। নওগাঁর আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায় রাণীনগরে ধানের বাজারে ধস: দিশেহারা কৃষক, দুষছেন বৈরী আবহাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটকে

শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি ২৪ / ১২ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মে, ২০২৬

শেরপুর প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে। সোমবার (৪ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের লাল মিয়ার ছেলে ইমরান হোসেন মিল্লাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন যায়গায় মাদক ব্যবসা করে আসছে। সে শেরপুরের সীমান্তবর্তী এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী। গত ৩ মে রবিবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কর্ণঝোড়া পশ্চিম বাজারে অবস্থিত তার পিতা লাল মিয়ার হোটেলের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন মিল্লাতকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category