• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে এনএসআই’র অভিযানে নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে এনএসআই অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর এনএসআই’র একটি আভিযানিক দল শ্রীবরদী’র ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরিতে এ অভিযান চালায়। এসময় ৮ হাজার ৭০০ নকল ব্যান্ডরোল ও ২০ হাজার প্যাকেট বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫ লক্ষ ৮৭ হাজার টাকা। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রেজোয়ান ইফতেকার, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, জেলা এনএসআই’র কর্মকর্তাবৃন্দ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এনএসআই সূত্রে জানা যায়, অভিযোগ রয়েছে শ্রীবরদী ৩০ নং রসিদা বিড়ি ফ্যাক্টরি দীর্ঘদিন থেকে সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে নকল ব্যান্ডরোল তৈরি করে বিড়ি বাজারজাত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে অভিযানে নামে জেলা এনএসআই’র একটি দল। এসময় নকল ব্যান্ডরোল লাগানো অবস্থায় ২০ হাজার প্যাকেট বিড়ি ও ৮ হাজার ৭০০ নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। এনএসআই’র উপস্থিতি বুঝতে পেরে ফ্যাক্টরির ম্যানেজার বিল্লাল হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে রাতেই জব্দকৃত মালামাল থানা নিয়ে যাওয়া হয়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, জব্দকৃত মালামালা থানা আনা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category