• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন

শেরপুরে মাদকদ্রব‍্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মাদকদ্রব‍্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশিদ আলম। এ সময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের শেরপুর জেলাকে মাদক মুক্ত করার জন্য মাদকের চাহিদা হ্রাস, যোগাযোগ হ্রাস ও ক্ষতি হ্রাস এই তিনটি ক‍্যাটাগরিতে কর্মপরিকল্পনা তৈরি করে তা উপস্থাপন করতে বলেন। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শ্রীবরদী পৌরসভাসহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ তাদের নিজ নিজ পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করেন। এ সময় অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি ) বিপ্লব কুমার বিশ্বাস, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এনামুল হক প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category