• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা যুব দলের উদ্যোগে
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুকবার (২১মার্চ) বিকেলে স্থানীয় মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা যুব দলের আহবায়ক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় এতে
প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর- ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহফিজুল হক মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,
উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব এমদাদুল হক মোল্লা,
উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. বিল্লাল হোসেন,
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান কামরান, আব্দুর রাজ্জাক, আমির হামজা আলম, কমল, শাওন, সোহাগ, এরশাদ মোল্লা প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ এই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন। ইফতারের পূর্বে মুসলিম বিশ্বের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category