• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরের শ্রীবরদীতে দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুম সোমেশ্বরীতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আওতাধীন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মসুচির সেশন পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category