• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন লেবু

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু। জেলা প্রশাসক সাহেলা আক্তার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু উপজেলার নানা কর্মকাণ্ড সততা ও দক্ষতার সাথে পরিচালনার জন‍্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।
উপজেলা চেয়ারম্যান হিসেবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। করোনা কালিন সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন লেবু। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করার পাশাপাশি মাদক নির্মুলে উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন। অসহায়, নির্যাতিত মানুষের পাশে থাকেন।
এব‍্যাপারে উপজেলা চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু এসাংবাদিককে বলেন, যেকোন স্বীকৃতিই আনন্দের। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কাজ করার প্রতি ইতিবাচক মানসিকতা তৈরি করে। মনোবল চাঙ্গা বেড়ে যায়। আমি জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর।
উপজেলা চেয়ারম্যানের এ অর্জনে নালিতাবাড়ীর বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক সমিতি, ব্যবসায়ী, ছাত্রসমাজ ও সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category