• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

শেরপুরের ৮০ বস্তা খাদ্য বান্ধবের চাল জব্দ: থানায় অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৮০ বস্তা চাল জব্দের দুই দিন পর আজ ২২ আগস্ট মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্ত। গত ২০ আগস্ট রোববার বিকেলে অবৈধভাবে চাল মজুদের খবর পেয়ে উপজেলার তেনাচিরা ব্রীজের পাশে একটি দোকানে ওই চাল জব্দ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন । পরবর্তীতে জব্দকৃত চাল ওই দোকানের ভিতরে রেখেই তালা দিয়ে চলে আসে কর্তৃপক্ষ।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ১০ টি ইউনিয়নে গত সপ্তাহ থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ করছেন ডিলাররা। এর মধ্যে গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়ার গাবতলী বাজারে একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু হয়। এর পাশে অবৈধভাবে বিক্রির উদ্যেশ্যে ৩০ কেজি করে ৮০ বস্তা চাল পার্শ্ববর্তী তেনাচিড়া ব্রীজের পাশে আরেকটি দোকানে মজুদ করা হয়। এ সংবাদ পেয়ে রোববার (২০ আগষ্ট) বিকালে শ্রীবরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মামুন ঘটনাস্থলে গিয়ে ৩০ কেজি ওজনের ৮০ বস্তা চাল জব্দ করেন। এসময় চাল ব্যবসায়ী ফারুক মিয়াকে দোকানের ভিতরেই পায় কর্মকর্তা।
চাল ব্যবসায়ি ফারুক মিয়া বলেন, আমি গ্রাহকের কাছ থেকে চাল কিনে ব্যবসা করি।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেনের দোকান ঘরে খাদ্য বান্ধব কর্মসূচীর ৩০ কেজি ওজনের ৮০ বস্তা চাল জব্দ করেছি। এসব চাল অবৈধভাবে বিক্রির উদ্যেশে মজুদ করার দায়ে মাটিয়াকুড়া গ্রামের ফারুক মিয়ার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। গতকাল উর্দ্ধতন কর্মকর্তারা ভিজিটে থাকায় আমার আইনগত ব্যবস্তা নিতে দেরি হয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। মামলার প্রক্রিয়া চলমান আছে। পরবর্তীতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, চাল আটকের খবর পেয়েছি। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। জব্দকৃত চাল যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category