• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শ্রীপুরে রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় জমি দখল

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২ মার্চ, ২০২৫

গাজীপুর:
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গাজীপুরের শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি এলাকায় মৃত আবেদ আলীর ছেলে বৃদ্ধা মোতালেবের ক্রয়কৃত পৌনে নয় শতাংশ জমি জবর দখল করে নিতে একই এলাকার জালাল উদ্দীনের নির্দেশে রাতের আধারে শতাধিক সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জমির উপরে থাকা দোকানপাট ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করিলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী বাহিনী দৌড়াইয়া পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্য বাবুল হোসেন জানান, এই পৌনে নয় শতাংশ জায়গা ক্রয়করে নিজ নামে খাজনা খারিজ করে ভোগ দখল করে আসছি। আমার ভোগ দখলীয় যায়গায় রাতের অন্ধকারে জামাল উদ্দিন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর দখল করার পায়তারা করছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান এবং আদালতে নিষেধাজ্ঞাও রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন ৯৯৯ এর ফোন পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছিলাম। ভুক্তভোগী মোতালিব থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category