• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীবরদীতে মাহারি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন জেংচাম মাহারি

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী মাহারি টি-২০ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে টুর্নামেন্টের আয়োজক কমিটির আয়োজনে হারিয়াকোনা স্কুল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ খেলায় বিভিন্ন গ্রুপে ৫টি দল অংশগ্রহণ করে। বিকালে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয় জেংচাম মাহারি দল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। মাহারি টি-২০ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক মর্নিংটন ম্রং এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উপজেলা ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, বাবেলাকোনা আদাবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিকনেস কর্নিয়া সাংমা, ঝিনাইগাতী ট্রাইবাল এসোসিয়েশনের চেয়ারম্যান মি: নবেশ খকসী, বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান সোহাগ প্রমুখ। খেলাধুরার ঐতিহ্য ধরে রাখতেই ক্ষুদ্র নৃ গোষ্ঠিদের একই গোত্রের শুধুমাত্র বিবাহিতরা এই খেলায় অংশ গ্রহণ করে। খেলায় জেংচাম মাহারি, মৃ মাহারি, চিরান মাহারি, ম্রং মাহারি ও ভ্যারাইটিস মাহারি (কয়েকটি মাহারির সমন্বয়ে গঠিত) নামের ৫টি দল অংশগ্রহণ করবে। খেলায় ম্রং মাহারি দল রানার্সআপের পুরস্কার গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category