• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

সংখ্যালঘু বলে কেউ নিজেকে ছোট করবেন না- ওসি মাইন উদ্দিন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

সোহাগ উদ্দিন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

সংখ্যালঘু বলে নিজেকে কেউ কখনো ছোট্ট করবেন না, দেশের সংবিধান অনুযায়ী যারা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই সমান ভাবে নাগরিক সুবিধা পাচ্ছি। আইনি সহযোগিতা থেকে শুরু করে সকল ধরনের সুবিধা আমরা সমান ভাবে পাচ্ছি, তাহলে নিজেকে সংখ্যালঘু মনে করব কেন?

আসন্ন শারদীয় দূর্গোৎসব ও দূর্গাপূজা উদযাপন উপলক্ষে রবিবার দুপুরে ত্রিশাল থানা প্রাঙ্গনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

সুদীর্ঘকাল থেকে এই দুর্গোৎসব বাঙ্গালীর উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। কোন অশুভ শক্তি যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ করেন।হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে আইনশৃঙ্খলা রক্ষায়, প্রতি বছরের ন্যায় এবারেও ত্রিশাল উপজেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যাবস্থার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী শংকর রায়, সাধারণ সম্পাদক প্রনব আচার্য্য, সাংগঠনিক সম্পাদক শ্রী লিটন সূত্রধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাখাল দাস সহ বিভিন্ন ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category