খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে রেলওয়ে স্টেশনে দেড়শতাধিক অসহায় ও ছিন্নমুল মানুষদেরকে ইফতার করালেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। গত সোমবার (১০ এপ্রিল) বিকেলে সান্তাহার জংশন স্টেশনের প্লাটফরম ঘুরে ঘুরে রোজাদার নারী-পুরুষের হতে ইফতার সামগ্রী তুলে দেয়া হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন. শিক্ষক আহসান হাবীব শিমুলসহ শিক্ষার্থী তাহমিদ, মেহেরাব, ওয়ালিউল, মেহেনাজ, সাদিয়া প্রমুখ।