• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৩৪৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ,স্টাফ রিপোটার :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম শুভ (২৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ১১ টার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের পৌওতা রেলগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল আরহীকে তল্লাশি করে তার কাছে থাকা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আরিফুল ইসলাম শুভ নামের ঐ মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয় ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম শুভ উপজেলার তালশন মসজিদ পাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

বগুড়া খ সার্কেল সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস, এম, এলতাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বুধবার সকালে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে পেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category